বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে গনি খাঁন (৫০) নামে একব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার পানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। গনি খাঁন পানবাড়িয়া গ্রামের ইসমাইল খানের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম জানান, পানবাড়িয়া গ্রামের গনি খাঁন তার বসত ঘরের পাশে নারকেল গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। দুপুরে ওই গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি