জেসিআই টিওওয়াইপি পুরস্কার পেলেন ইমরান করিম

সফল উদ্যোক্তা হিসেবে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসন অব বাংলাদেশ ২০১৬ (টিওওয়াইপি)’ শীর্ষক পুরস্কার পেয়েছেন কনফিডেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম। দেশের ব্যবসায়িক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য জন্য তিনি এ স্বীকৃতি পান। 
 
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ গত ১ অক্টোবর রাজধানীর র‌্যাডিসন ব্লু  ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে তাকে এ পুরষ্কার প্রদান করেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কনফিডেন্স গ্রুপের ইমরান করিমের হাতে এ পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের সভাপতি শাখাওয়াৎ হোসেন মামুন।  
 
ইত্তেফাক/এসএসএ