ঢাকায় যুবদলের বিক্ষোভ

 
ঢাকা জেলা যুবদল সাভার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে ক্রসফায়ারের নামে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
 
বুধবার ঢাকা জেলা যুবদলের উদ্যোগে সকল থানা ও পৌরসভায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি এ যুবনেতা হত্যার প্রতিবাদে একই দিন সারাদেশে কালোব্যাজ ধারণ ও দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক দিবস পালন করবে দলটি।
 
ইত্তেফাক/এএম।