কেরানীগঞ্জে ৩০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মো. শামীম (২৫) নামে এক যুবককে ৩০০ ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা ডিবি পুলিশ। 
 
উপজেলার আবদুল্লাহপুর ভাওয়ারভিটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন গোয়েন্দা ডিবি পুলিশের এমসআই রিয়াজুল ইসলাম। 
 
তিনি জানান, শামীম একজন ইয়াবা বিক্রেতা। দীর্ঘদিন তিনি এ ব্যবসায় জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ ছিল। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার বিরুদ্ধে হামলা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি