এলজিইডির প্রকৌশলীকে গ্রেফতার

 
দুর্নীতির মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) উপ-পরিচালক তামজীদ সারোয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার ভোরে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। 
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এই তথ্য নিশ্চিত করেছেন।
 
২০১০-১২ সালে সুনামগঞ্জে  নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন তামজীদ। ঐ সময় ধরমপাশা-জয়শ্রী সড়ক নির্মাণের ১ কোটি ২ লাখ ৪২ হাজার ৩৩৪ টাকা আত্মসাৎ করে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। মঙ্গলবার সুনামগঞ্জের ধরমপাশা থানায়  তামজীদের বিরুদ্ধে মামলা করা হয়।
 
ইত্তেফাক/এএসএস