পাংশায় অস্ত্র-গুলিসহ ডাকাত গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় দেশীয় তৈরি একটি পাইপগান ও দুইটি কাতুর্জসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বাদশা প্রামানিক (৩৬) উপজেলার সরিষা ইউপির কুলানগর গ্রামের ছাত্তার প্রামানিকের ছেলে।
 
পাংশা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াসিন মুন্সী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদশার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহজালাল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাদশার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ