টুঙ্গিপাড়ায় ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক ব্যবসায়ীর তিন লাখ ৫০ হাজার টাকা এবং ১১ টি মোবাইল সেট ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার রাতের এ ঘটনায় বুধবার ১০ জনকে আসামি করে মামলা হয়েছে।
 
এ ঘটনায় সকালে তরিকুল ইসলাম (২১), মো. বাচ্চু শেখ (৫৩), কাবুল শেখ (২০) নামে তিনজনকে এ অভিযোগ গ্রেফতার করা হয়েছে। আটকদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামে।
 
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গিমাডাঙ্গা নতুন বাজারের ভ্যারাইটিস ব্যবসায়ী শেখ ছলিমুল্লাহ ছনু দোকান বন্ধ করে টাকা ও মোবাইল নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। গিমাডাঙ্গা চরপাড়া এলাকায় দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তার গতিরোধ করে। এ সময় তার হাত-পা ও মুখ বেঁধে তাকে পাশ্ববর্তী বাগানে নিয়ে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা, মোবাইল লেডের ও বিকাশের এক লাখ টাকা, ১১ টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় মামলায় হয়েছে। এ অভিযোগেপুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
 
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ