চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় ফাতেমা (৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। 
 
বুধবার দুপুরে চৌগাছা উপজেলার বারোবাজার সড়কের ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে যশোর সদর উপজেলার মথুরাপুর  গ্রামের শিমুল হোসেনের মেয়ে এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। 
 
জানা গেছে, মথুরাপুর গ্রামের মঞ্জুয়ারা বেগম (৫৫), তার মেয়ে রহিমা ও নাতনি ফাতেমা আলম সাধুতে (শ্যালো ইঞ্জিন চালিত যাবাহন) চৌগাছা শহরে যাচ্ছিলেন। তারা চৌগাছার ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দিলে আলম সাধুটি উল্টে যায়। এ ঘটনায় মঞ্জুয়ারা ও ফাতেমা আহত হন। তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাথ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।
 
চৌগাছা থানার ডিউটি আফিসার এএসআই দেবাশিষ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি