পাকিস্তানের টি-২০ লিগে খেলবেন না ক্লার্ক

আগামী বছরের পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলবেন না সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক। ফলে অবসর ভেঙ্গে ক্লার্কের পুনরায় ক্রিকেটে ফেরার যে গুঞ্জন চলছিল তার অবসান হলো।
 
এর আগে খবর বের হয়েছিল যে আসন্ন পিএসএলে সর্বোচ্চ পারিশ্রমিক ক্যাটগরিতে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের তালিকায় ক্লার্কের নামও রয়েছে। তবে ক্লার্ক নিজ থেকেই না খেলার ঘোষণা দেয়ায় সকল গুঞ্জনের অবসান হলো। নিজের টুইটারের মাধ্যমে ক্লার্ক জানান, পাকিস্তানের টি-২০ লিগে খেলবেন না তিনি।
 
গত বছর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মাটিতে হতাশাজনক ফলের পর সকল প্রকার ক্রিকেট থেকে অবসর ঘোষণা দেয়া ক্লার্ক বলেন,‘না, আমি খেলব না।’ গত মে মাসে হংকং টি-২০ লীগে খেলার আগে ফেব্রুয়ারিতে সিডনি গ্রেড ক্রিকেটে ওয়েস্টার্নের হয়ে অংশ নেয়া ক্লার্ক টেলিভিশন ধারাভাষ্যের কারণে এবছরের বিগ ব্যাশেও অংশ নেবেন না। ইংল্যান্ডের আন্তর্জাতিক তারকা জিমি এন্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ইয়োইন মরগান, মঈন আলী, জেসন রয় এবং স্টিভ ফিন ২০১৭ সালের আসরে খেলবেন বলে এর আগে পিএসএলের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল। ক্রিকবাজ।
 
ইত্তেফাক/এসএসএ