মুন্সীগঞ্জে ২ কোটি ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামের গাঁও এলাকায় খান ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, কারখানাটিতে অভিযান চালিয়ে দুই কোটি ৩০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করা হয়। তবে এ সময় কারখানার মালিক বা কোন স্টাফ-কর্মচারীকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত কারেন্টজাল ও জাল তৈরির কাঁচামাল স্থানীয় জোর পুকুর পার মাঠে পুঁড়িয়ে বিনিষ্ট করা হয়।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু ও র্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি