হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর হাতিয়া উপজেলার আজিজিয়া নামক স্থান সড়ক দুর্ঘটনায় আনছারুল হক খোকন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
বুধবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে। আনছারুল একই ইউনিয়নের দপাদার গ্রামের বাসিন্দা। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আনছারুল হক  মোটরসাইকেলে ওছখালি থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে আজিজিয়া নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক হতে আসা একটি টমটম গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক জানান, টমটমটি আটক করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি