মিরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র পৌর যুবলীগের সাবেক আহবায়ক আল হেলাল নির্পন (৩৮) কে ২৫ বোতল ফেন্সিডিল ও ১৩০ পিছ ইয়াবাসহ মিরপুর থানা পুলিশ আটক করেছে। নির্পন পৌরসভার ৬ নং ওয়ার্ডের অবসরপ্রাপ্ত অধ্যাপক আকিমদ্দিনের পুত্র।
 

জানা যায়, বুধবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই কাজী যুবায়ের, এস আই এমদাদুল, এ এস আই শাহাবুদ্দিন (পিপিএম) পৌরবাজারের জিয়া সড়কে অবস্থিত রাজুর চায়ের দোকান থেকে নির্পনকে আটক করে। পরে তার দেয়া স্বিকারোক্তিতে তার বাড়ী থেকে পুলিশ উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।