সাভারের কাউন্দিয়া উপজেলার সিংগাশ্বর গ্রামে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আরাফাত সজলের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোরে তুরাগ নদীর পাশ থেকে হাত-পা ও মুখমণ্ডল বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত সজল বিরুলিয়া গ্রামের কৃষক ওম্মত মিয়ার ছেলে।
সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান জানান, পূর্ব শক্রতার জের ধরে সজলকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে