লোকসঙ্গীত ঘরানায় আনুশেহের নতুন অ্যালবাম

 

অনেকদিন নতুন কোনো অ্যালবামের খবরে নেই সঙ্গীতশিল্পী আনুশেহ আনদালি। সেই সময়টা প্রায় চার বছর হয়ে গেল। তবে সম্প্রতি তিনি নতুন একক অ্যালবামের কথা জানালেন। লোকসঙ্গীত ঘরানায় অ্যালবামটি সাজানো হচ্ছে। অ্যালবামের বেশিরভাগ গানই আনুশেহের নিজের লেখা। চলতি বছরেই অ্যালবামটি প্রকাশ করবেন তিনি। তবে এখনো অ্যালবামটির শিরোনাম নির্ধারণ করা হয়নি।

 

এ প্রসঙ্গে আনুশেহ বলেন, ‘অ্যালবামের প্রায় বেশিরভাগ কাজই হয়ে গেছে। আশা করছি এই বছরেই অ্যালবামটি রিলিজ দিতে পারবো। আর নামটি এখনো চূড়ান্ত না করলেও সেটা শিগগিরই ঠিক করে ফেলবো। অনেকদিন পর অ্যালবাম রিলিজ দিতে যাচ্ছি। আশা করি শ্রোতাদের ভালো কিছুই দিতে পারবো।’