পূজায় বিশেষ নাটকে মেহজাবীন চৌধুরী

 
বিশেষ দিবসের নাটক নিয়েই ব্যস্ত থাকেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজাতেও নাটকে অভিনয় করেছেন তিনি।
 
আসছে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আগমনী গান’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এছাড়া আরো অভিনয় করেছেন সিয়াম আহমেদ, অরুণা বিশ্বাস প্রমুখ। নাটকটি আসন্ন পূজায় একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
 
নাটকটি প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘এখন নাটকের সংখ্যা তো অনেক। তাই গল্প দেখে অভিনয় করতে চেষ্টা করি। ভালো একটি গল্পের মাধ্যমেই দর্শক আমার কাজ মনে রাখবে। তেমনই একটি কাজ হয়েছে এই নাটকটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বিশেষ দিবসের নাটকের মান নিয়ে মেহজাবীন আরো বলেন, ‘বিশেষ দিবসের নাটকগুলো অবশ্যই বিশেষ হয়। তবে ভালো খারাপ মিলিয়েই সবকিছু। অনেক ভালো নাটকের মধ্যে কয়েকটি মানহীন নাটক হতেই পারে। আমি আমাদের নাটক নিয়ে সবসময় ইতিবাচক।’