চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চরম্বা এলাকার ১০ কৃষককে ক্ষতিপূরণ দেয়া হয়েছে।
বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান তার কার্যালয়ে ক্ষতিপূরণ বাবদ প্রতি কৃষককে ১২ হাজার টাকা দেয়া হয়।
উপজেলা কৃষি অফিসার শামীম হোসেন জানান, জমিতে ব্রিধান-৩ এর ফলনে প্রভাব পড়ায় কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় শুভেচ্ছা বীজ ভাণ্ডারের মালিককে জরিমানা করে এ ক্ষতিপূরণ দেয়া হয়।
ইত্তেফাক/এএসএমইউ