গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাওছুল আজম ডলারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গাওছুল আজম ডলার নাশকতা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নবীউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ