আর্সেনালের সাথে চুক্তি নবায়নে মুখিয়ে আছেন কাজোরলা

 
ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট আর্সেনালের সাথে চুক্তি নবায়ন করতে মুখিয়ে আছেন সান্টি কাজোরলা। এমিরেটস স্টেডিয়ামে চলতি মৌসুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে কাজোরলার। 
 
মালাগার সাবেক এই খেলোয়াড়ের সাথে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের আলোচনার গুজব শোনা গেলেও কাজোরলার ইচ্ছা নর্থ লন্ডনেই থেকে যাবার।
 
এ প্রসঙ্গে কাজোরলা বলেছেন, অ্যাথলেটিকো মাদ্রিদ একটি অসাধারণ ক্লাব। দিয়েগো সিমিয়োনের অধীনে তাদের ফলাফলগুলো দেখলেই এর প্রমাণ পাওয়া যাবে। পরপর দুইটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছানো সহজ নয়। তবে আমি এখানেই ভাল আছি। এখানকার সতীর্থ ও কোচের আমার ওপর আস্থা আছে। এখানে আমার উপস্থিতির গুরুত্ব আছে। তারা যদি আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেয় তবে অবশ্যই আমি সেটা মেনে নিব।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস