হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লি চিকিৎসক নিহত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পল্লি চিকিৎসক নিহত হয়েছেন। নিহত খোকন চন্দ্র দাস (৪৫) চাঁদপুর সদরের ছোট সুন্দর এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে পৌর এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ডেররা পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পল্লি চিকিৎসক খোকন মারা যান।
 
থানার মো. শাহ আলম (এলএলবি) পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ