৮ অক্টোবর থেকে ইবিতে ছুটি শুরু

আগামী শনিবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুর্গাপূজা ও আশুরার ছুটি শুরু হচ্ছে। আগামী ১৩ অক্টবর পর্যন্ত এ ছুটি চলবে । 
 
ছুটিতে আবাসিক হলগুলো খোলা থাকবে বলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান নিশ্চিত করেছে। 
 
তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক বলেন,‘পূর্ব ঘোষিত সময়সূচি অনুসারে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী শনিবার থেকে ১৩ অক্টবর পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।’
 
ইত্তেফাক/ইউবি