রৌমারী উপজেলায় বাওয়াইগ্রামে সাদিয়া (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়া ওই গ্রামের শাহ আলমের মেয়ে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে , সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সাদিয়া । পরে দুপুর ২টার দিকে পুকুরে লাশ ভেসে উঠে।
রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুটি মারা গেছে।
ইত্তেফাক/ইউবি