রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যে ক্রিমিয়া নিয়ে এত বড় দ্বন্দ্ব, সেই ভূখণ্ড নাকি ধীরে ধীরে রাশিয়ার দিকেই সরে যাচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, পনের লক্ষ বছর পর ক্রিমিয়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে মিলে যাবে। রাশিয়ার ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যাসট্রোনমির প্রধান আলেক্সান্ডার ইপাটভ এই দাবি করেছেন। তিনি বলেছেন, ক্রিমিয়া প্রতি বছর দুই দশমিক নয় মিটার হারে রাশিয়ার মূল ভূখণ্ডের দিকে সরে যাচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের গৃহযুদ্ধের সময় ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়াকে অন্তর্ভুক্ত করে নিজের দেশের অংশ বলে ঘোষণা দেয়। এর আগে ক্রিমিয়া ছিল ইউক্রেনের অংশ।
ইত্তেফাক/এএন