নাইজারে অতর্কিত হামলায় ২০ সেনা নিহত

নাইজারে একটি সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে ২০ সেনাসদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির পশ্চিমে তাহুয়া অঞ্চলে এই ঘটনা ঘটে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি।
 
স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, ক্যাম্পের কাছে এক সামরিক পোস্টে এই হামলা চালানো হয়। এই হামলায় আহত হয়েছেন আরো তিনজন। প্রধানমন্ত্রী বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
 
মালির উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে বিগত প্রায় চার বছর ধরে অস্থিরতা চলছে। গত মাসেই এক বন্দুকধারীর হামলায় দুই শরনার্থী নিহত হন।  বর্তমানে নাইজার  সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন বোকো হারামের সঙ্গে লড়াই করছে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ