রাজধানীসহ সারাদেশের একযোগে শুরু হয়েছে মেডিকেলে ভর্তি পরীক্ষা। আজ শুক্রবার সকাল ১০টায় সরকারি ১৮টি কলেজের ৩৭টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।
১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নের এ পরীক্ষায় ৯০ হাজাররও বেশী পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। বেলা ১১টায় পরীক্ষা শেষ হবে।
এবার মোট পরীক্ষার্থী ৯০ হাজার ৪১৭ জন। মোট আসন ৯ হাজার ৪১৭। সরকারি-বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ রয়েছে ৯৯টি। এর মধ্যে সরকারি ৩০টি, বেসরকারি ৬৯টি।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থাসহ সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে