হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা এবং লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১০ দিন আখাউড়া স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে। শনিবার থেকে (৮ অক্টোবর) শুরু হওয়া এ বন্ধ চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে ৯ ও ১০ অক্টোবর শুধুমাত্র মাছ রফতানি হবে।
এসময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে সূত্র নিশ্চিত করেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসিবুল হাসান জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা এবং ১৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছে।
তবে ১৮ অক্টোবর থেকে যথারীতি বন্দরে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
ইত্তেফাক/কেকে