লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল বামনী ইউনিয়নের স্কুলছাত্রী মরজিনা আক্তার (১৪)। সে একই ইউনিয়নের সাগরদি গ্রামের দুলা মিয়া মুলোবী বাড়ির মিজানুর রহমানের মেয়ে।
শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ ওই গ্রামে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয়। মরজিনা স্থানীয় সারগদি কেএসপি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, মরজিনার সঙ্গে পার্শ্বপর্তী রামগঞ্জ উপজেলার নুরুল হকের ছেলে আবু নাছের মোহাম্মদ মেহেদি হাসানের (৩০) বিয়ে ঠিক হয়। মেহেদি পেশায় ব্যবসায়ী। শুক্রবার বিয়ে হবে এমন খবর পেয়ে এলাকাবাসী থানায় জানায়। পুলিশ সকালে ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মেয়ের পরিবার বয়স সম্পর্কিত কোনো সনদ দেখাতে পারেনি। পরে উভয়পক্ষকে বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে বুঝিয়ে বলা হলে বিয়ে বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/এএসএমইউ