কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। মৃত পাখি খাতুন (৩) উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের গোলাপ উদ্দিন ও রাখি খাতুন (৩) শফিকুল ইসলাম ভুট্টুর মেয়ে। তারা সম্পর্কে চাচাত বোন।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে পাখি ও রাখি বাড়ির উঠানে খেলা করছিল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে রাত নয়টায় পুকুর থেকে দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ