গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মৎস্য নদীতে গোসল করতে নেমে মিতু আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মিতু ওই গ্রামের রাখু মিয়ার মেয়ে ও গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতোয়ার রহমান জানান, দুপুরে ওই গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন এলাকায় মৎস্য নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিতু।
পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) নবীউল ইসলাম জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি টিম এসে নিখোঁজ মিতুর সন্ধানে নদীতে তল্লাশি চালায়। বিকেলে সাড়ে পাচটা পর্যন্ত শিশুটির কোন সন্ধান মেলেনি।