অন্যরকম ভোটবুথ!

 
নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সারা বিশ্বেই চলছে নানা জল্পনা-কল্পনা। রাজনৈতিক বিশ্লেষকরা ব্যস্ত, কে হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন নাকি রিপাবলিকান দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা সমালোচনার পাশাপাশি এই দুই প্রার্থীকে নিয়ে কৌতুক করতেও ছাড়ছেন না কেউ কেউ। এই যেমন নিউ হ্যাম্পশায়ারের এক ব্যক্তি বাড়ির সামনের রাস্তায় স্থাপন করেছেন বিচিত্র এক ভোটবুথ। কাঠের তৈরি এই ভোটবুথ অন্য সব রকমের ভোটবুথ থেকে একেবারেই ভিন্ন ধরনের।                  
 
বুথের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে দুই প্রার্থীর প্রতিকৃতি। তবে সব থেকে মজার এবং বিচিত্র নিয়ম হলো, নকল এই ভোটবুথে ভোট দিতে হলে ভোটারদের তার থেকে ব্যালট সংগ্রহ করতে হবে। ব্যালট সংগ্রহ করার পর নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর সেই ভোট ফেলতে হবে ভোটবুথে স্থাপন করা দুটি নকল কমোডের মধ্যে। বিচিত্র এই ভোটের আয়োজক ক্রিস ওয়েনস মনে করেন, এই ভোটগুলো এমন জায়গার জন্যই উপযুক্ত। তবে আসল ভোটের ফলাফল প্রকাশের পরই কমোড থেকে ভোট গোনার কথা জানিয়েছেন ক্রিস।-এপি