‘ভোগ’ এর প্রচ্ছদে পিয়া

 
আন্তর্জাতিক অঙ্গনের ফ্যাশন বিষয়ক শিরোনামে এর আগেও এসেছিলেন জান্নাতুল পিয়া। এই বছরে পিয়াকে নিয়ে আলোচনা ছিল বিশ্বখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের ভারত সংস্করণের অক্টোবর সংখ্যার প্রচ্ছদে তাকে দেখা যাবে। এজন্য কয়েক মাস আগে মুম্বাইতে ম্যাগাজিনের ফটোশ্যুটে অংশ নেন পিয়া। এরপর অপেক্ষা ছিল দেশের এই জনপ্রিয় মডেলকে কবে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদে দেখতে পাওয়া যাবে।
 
সম্প্রতি ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ এই সংখ্যাটি প্রকাশ হয়েছে। যেখানে পিয়া ছাড়াও রয়েছেন আরো ৫জন মডেল। তারা হলেন পূজা মূর, বর্ষা থাপা, সেহে নেনার, রাউ হাতিফ ও দেকি।
 
IMG0
 
বিশ্বের অধিকাংশ তারকাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ম্যাগাজিনটি। মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে জুলাই মাসে এর ফটোশ্যুট হয়। ম্যাগাজিনটির নবম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ছিল এমন আয়োজন। আর এই ফটোশ্যুটের দায়িত্বে ছিলেন ভোগের ফ্যাশন এডিটর এনাইটা এ্যাদাজানিয়া। ক্যামেরায় ভারতের শিখা, আর  হেয়ার স্টাইলে ছিলেন প্যারিসের প্রখ্যাত ফ্যাশন আইকন সাইরিলে। ভোগ ম্যাগাজিনের ইনস্ট্রাগ্রামে এই প্রচ্ছদটি পোস্ট করা হয়েছে।
 
পিয়া এ প্রসঙ্গে বলেন, ‘ভোগ একটি বিশ্বখ্যাত ম্যাগাজিন। এর প্রচ্ছদের মডেল হতে পেরে অবশ্যই ভালো লাগছে। ক্যারিয়ারের নতুন একটি সফলতা এটি। আমি চেষ্টা করি ভালো ভালো কাজ করার জন্য।’