প্রথমবারের মতো যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের শান্তির সঙ্গে কাশ্মির ইস্যুকে যুক্ত করল পাকিস্তান। ইসলামাবাদের মতে, দুটি জায়গায়ই শান্তি দরকার এবং এই দুই জায়গাকে আলাদা করে দেখার সুযোগ নেই।
কাশ্মির নিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ দূত, তথা সাংসদ হোসেন সাঈদ জানান, 'কাবুলে শান্তি চাইলে কাশ্মিরেও শান্তি ফেরাতে হবে। দুটি ইস্যুকে পৃথক করা যায় না। যেখানে কাশ্মিরে আগুন জ্বলছে, সেখানে কাবুলে শান্তি কী করে প্রতিষ্ঠা পাবে!'
এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, 'আপনারা সুসংহত শান্তি প্রক্রিয়ার কথা বলেন, যাতে দক্ষিণ এশিয়ার বাসিন্দারা অতীতের শত্রুতা ভুলে যেতে পারে।
সাঈদের মতে, 'শান্তিকে এগোতে দিন।' তবে এর সঙ্গেই তিনি যোগ করেন, 'কাশ্মিরে শান্তি না ফিরলে, গোটা অঞ্চলে শান্তি ফিরবে না।'
তার দাবি, 'এটা কোনো অভ্যন্তরীণ বিষয় নয়; এটা আন্তর্জাতিক ইস্যু।'
সাঈদ বলেন, যেহেতু ভারত ও পাকিস্তান—উভয় দেশই পরমাণু শক্তিধর, তাই দুই দেশকে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারে।
তার দাবি, 'আগে কাশ্মিরে শান্তি ফিরুক। তারপর বাকি অঞ্চল নিয়ে ভাবা যাবে।'
ইত্তেফাক/এএম