তুরস্কে দুইটি গাড়ি বোমা হামলা চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় পুলিশ। তবে এ সময় একটি ঘোড়ার আস্তাবলের কাছে থাকা এক নারী ও অপর একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। তারা আরো জানিয়েছে, এই হামলায় আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এবিসি নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারার নিকটে দুটি গাড়ি বোমা হামলার চেষ্টা করা হলে পুলিশ তা রুখে দেয়। কিন্তু হামলা যেখানে রুখে দেয়া জয় সেখানে উপস্থিত থাকা দুইজন নিহত হন। তাদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সিএনএন টার্ক জানায়, বিপুল পরিমাণে বিস্ফোরক সহ দুটি গাড়িতে করে আক্রমণের উদ্দেশ্যে তারা রওনা দেয়। কিন্তু একটি ঘোড়ার ফার্মের কাছে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় তাদের গাড়িতে থাকা বারুদ বিস্ফোরিত হলে নিকটস্থ দুইজন মারা যায়। তুরস্ক সরকার নিশ্চিত করে জানায়, এ ঘটনায় আর কোন হতাহতের ঘটনা ঘটে নি। তবে আরো হামলা হতে পারে এমন শঙ্কা তারা প্রস্তুতি জারি রেখেছে। এই অঞ্চলে তল্লাশি চৌকিগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানায় তারা। এবিসি ডটনেট ডটএইউ।
ইত্তেফাক/আরএ