সৈয়দপুরে অগ্নিকাণ্ডে পাঁচ ঘর পুড়ে ছাই

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি ঘর ভস্মীভূত হয়েছে। এ সময় এসব ঘরে থাকা নগদ অর্থসহ আসবাবপত্র, ধান ও চাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় সাত লাখ টাকা।
 
শনিবার সকালে উপজেলার টইল্যাপাড়া গ্রামের আজগার আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাঁচটি সেমিপাকা ঘর, ধান ও চালসহ নগদ অর্থ পুড়ে যায়। সৈয়দপুর দমকবল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
 
দমকল বাহিনীর স্টেশন অফিসার মিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এএসএমইউ