গাজীপুরের হড়িনাল এলাকার আতাউর রহমানের বাড়ির পাশাপাশি জয়দেবপুর থানাধীন নোয়াগাঁও পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে জনৈক ওসমানের বাড়িতে অভিযান শুরু করা হয়েছে।
এরই মধ্যে কাউন্টার টেরোরিজম ও সোয়াত বাহিনী ওই আস্তানায় প্রায় আড়াই শতাধিক রাউন্ড গুলি বর্ষণ করেছে। গোলাগুলি অব্যাহত রয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সেখানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
দোতলা ওই বাড়িটির মালিক প্রফেসর ওসমান। বাড়িটিতে চারজন জঙ্গি অবস্থান করছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বাড়িটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ইত্তেফাক/কেকে