রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে নিহত ১

 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গন্ডাবাড়ি বাচোর গ্রামের চকমহন চন্দ্রের ছেলে জগেশ চন্দ্র (৩২) নামে এক যুবক বৈদ্যুতিক শক লেগে মৃত্যু বরণ করেন। ৭ অক্টোবর সন্ধ্যা ৭:০০ টায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
 
নিজ ঘরে ১ টি বৈদ্যুতিক সকেট লাগানোর সময় প্রচণ্ড শক পেয়ে ঘটনাস্থলেই জগেশের মৃত্যু ঘটে। রাণীশংকৈল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/আরএ