দামুড়হুদায় পৃথক ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু

 
দামুড়হুদায় পৃথক দুটি ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার এক শিশু নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়েছে। 
 
পারিবারিক ভাবে জানা যায়, ওইদিন দুপুরে উপজেলার কলাবাড়ি গামের আমিনুল হকের ছেলে খোকন (৯) মায়ের সঙ্গে তার নানাবাড়ি কাঞ্চনতলা গ্রামে বেড়াতে যায়। বিকালে স্থানীয় নদীতে গোসল করার সময় নিখোঁজ হয়। সন্ধ্যায় তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়। 
 
এ দিকে শনিবার দুপুরে দামুড়হুদার পারকৃষনোপুর বাজারে বালি ভর্তি ট্রাকে চাপা পড়ে দর্শনা পুরাতন বাজারের মেহের আলির ছেলে ফিরোজ (২২) ঘটনাস্থলেই মারা যান। 
 
 
ইত্তেফাক/কেকে