টাঙ্গাইলের দেলদুয়ারে গলায় ফাঁস দিয়ে আলম মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার প্রয়াগজানি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলম মিয়ার বাড়ি সখিপুর উপজেলার বহুরিয়া চতলবাইত গ্রামে। প্রায় দশ বছর যাবৎ প্রয়াগজানি গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে থাকতেন। সম্প্রতি অর্থনৈতিক দৈন্যতায় মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন।
দেলদুয়ার থানার এসআই অপূর্ব বলেন, 'আর্থিক সংকটের কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/কেকে