বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জার্মান সফর

 
জার্মানে সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মুহাম্মদ আলী। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্রাঙ্ক-ওয়ালটার স্টেইনমেয়ের। জার্মানির পররাষ্ট্র ভবনে তারা এক বৈঠকে মিলিত হন।
 
বৈঠকে বাংলাদেশ ও জার্মানের মধ্যকার দ্বিপাক্ষিক বিবিধ বিষয়ে আলোচনা হয়। পরস্পরের মধ্যে বোঝাপড়া বাড়াতে উভয় দেশের আর্থ-সামাজিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে একমত হন তারা।
 
এ সময় দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে জার্মানে উষ্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে এই গভীর সম্পর্ককে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
 
IMG0
 
সম্প্রতি বিশ্বব্যাংকের টেক সই উন্নয়ন তালিকায় বাংলাদেশের অগ্রগতির বিষয়টিকে আলোকপাত করে জার্মান থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
 
এ সময় ইউরোপের শরণার্থী সমস্যা নিয়েও আলোচনা করেন তারা। সেই সঙ্গে বিশ্বে সন্ত্রাসী ও জঙ্গিবাদ মোকাবেলায় একত্রে কাজ করার বিষয়েও সম্মত হন তারা।
 
সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জার্মানের পার্লামেন্ট ভবন, ব্যবসায়ী সংগঠনগুলো এবং হ্যামবার্গের ফার্স্ট মেয়রের সঙ্গেও সাক্ষাৎ করেন।
 
ইত্তেফাক/আরএ