প্রধানমন্ত্রী নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক গ্রেফতার

নওগাঁর সাপাহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মফিজুল ইসলাম (২৮) উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে।
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আন্ধারদিঘী বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মফিজুলের বিরুদ্ধেতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ