উল্লপাড়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতুর ওপর শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে এক তরুণী মারা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপী রংয়ের সালোয়ার কামিজ পড়া ওই তরুণী ওই ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি করতোয়া নদীতে পড়ে যায়।
 
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইকবাল ট্রেনে কাটা পড়ে তরুণী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি