স্ত্রীর উপর অভিমানে স্বামীর আত্মহত্যা

 
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে যাত্রাবাড়ি এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম রাইসুল ইসলাম রনি।
 
শনিবার দুপুরে রনির স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
 
রনি আত্মীয় মুস্তফিজুর রহমান বলেন, রনি তার স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ির শনির আখড়ার কাজলা অনাবিল হাসপাতালের পাশে একটি বাড়িতে থাকতেন। তিনি একটি মুদি দোকানে চাকরি করতেন। দুপুর সাড়ে ১২টার দিকে তার স্ত্রী নাঈমা বেগমের সঙ্গে তুমুল ঝগড়া হয়। পরে স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলে তিনি ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা গেছে, রাইসুল ইসলাম রনির বাবার নাম গোলাম হোসেন। কুমিল্লার মুরাদনগর থানার রুয়াঢালা গ্রামে তাদের বাড়ি।
 
ইত্তেফাক/এএম।