নৌমন্ত্রী শাহাজান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে।
শনিবার বিকালে বাগেরহাটের শিকদার বাড়িতে পূজার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তানের জামায়াতে ইসলামী এখনো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। যুদ্ধাপোরাধীর ফাঁসির পর তাদের বিবৃতিই এর প্রমাণ করেছে। তারা বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে।
আয়োজক ডা. দুলাল শিকদারের সভপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বাগেরহাট সদর আসনের এমপি মীর শওকত আলী বাদশা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদীর গামা, লিটন শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় প্রমুখ।
ইত্তেফাক/ইউবি