উখিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী গ্রামের এ ঘটনা ঘটে।
জানা গেছে, চেপটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র মুফিদুল আলমের ছেলে আনিসুল ইসলাম (৬) ও একই এলাকার মোহাম্মদ আয়ুবের ছেলে পুকুরে পড়ে যায়। পরে মৃত অবস্থায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি