বিশ্বখ্যাত রক ব্যান্ড রোলিং স্টোনস সম্প্রতি তাদের নতুন অ্যালবামের ঘোষণা দিয়েছে। ‘ব্লুজ অ্যান্ড লোনসাম’ শিরোনামে এই অ্যালবামটি প্রকাশ আগামী ২ ডিসেম্বর প্রকাশিত হবে।
প্রায় এক দশক পর নতুন কোনো অ্যালবামের ঘোষণা দিলো এই ব্রিটিশ ব্যান্ডটি। অ্যালবামটিতে আমেরিকান ব্লুজ সঙ্গীতের কিংবদন্তীদের কিছু গান রাখছেন তারা। নতুন অ্যালবামে থাকছে মোট ১২টি গান। এরমধ্যে গিটারিস্ট ও গায়ক এরিক ক্ল্যাপটন দুটি গানে কাজ করেছেন ব্যান্ডটির সঙ্গে।