অলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি চলচ্চিত্র উৎসব

অলিয়ঁস ফ্রঁসেজে শুক্রবার থেকে শুরু হয়েছে ফরাসি ছবির নিয়মিত উৎসব। কেন্দ্রের চলচ্চিত্র সংসদ রেনোয়ার ফিল্ম ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
 
পরিচয়পত্র দেখিয়ে প্রতি সপ্তাহে যে কেউ দেখতে পারবেন ছবিগুলো। আসছে ১৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘র‍্যাগিং রোজ’, ২৮ অক্টোবর ‘লিউ গ্যাজেল’ ও ১১ নভেম্বর ‘হোয়াটস ইন এ নেম’। এছাড়া ৮ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে।