গঙ্গাচড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে ইউএনও’র বসবাস

ঝুঁকিপূর্ণ ভবনে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও করছেন তিনি।
 
 জানা যায়, ৩০ বছর আগে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তার জন্য দ্বিতল বাসভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়া। কিন্তু বর্তমানে ভবনটি বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। ভবনের প্রতিটি রুমের পলেস্তারা খসে পড়ছে। লোহার রড বের হয়ে গেছে। ফুলে ফেঁপে উঠছে পলেস্তারা । মেরামত করার পরও কোনো কাজ হচ্ছে না।
 
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গঙ্গাচড়ার উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, ১৯৮৫ সালের দিকে নির্মিত এ ভবনগুলোর অবস্থা খারাপ। ভবনগুলো প্রায় ড্যামেজ হয়ে গেছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, খুবই ঝুঁকিতে বাস করছি। পলেস্তারা খসে পড়ছে। বিপদের মধ্যে আছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান।
 
 
ইত্তেফাক/এএন