কানাডায় নির্মিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু কাঠের স্থাপনা। ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রক ক্যাম্পাসে ছাত্রদের আবাসিক হল হিসেবে এই ভবনটি নির্মিত হচ্ছে। আঠারো তলা এই ভবনের উচ্চতা হবে ১৭৪ ফুট। কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, এই প্রকল্পের খরচ পড়বে ৫১ মিলিয়ন ডলার।
উক্ত বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালের মে মাসের প্রথম দিকে এই ব্যতিক্রমধর্মী প্রাসাদের কাজ শেষ হবে এবং সেপ্টেম্বর থেকে ভবনটিকে চার শতাধিক ছাত্রের আবাসস্থল হিসেবে উদ্বোধন করা হবে।
বনভূমি, প্রাকৃতিক সম্পদ মন্ত্রী স্টিভ থমসন পরিবেশ বান্ধব এই প্রসাদ সম্পর্কে বলেন, কাঠ দিয়ে নির্মিত এই ভবন বিশ্বে নির্মাণ কৌশলের অভিনবত্ব, নতুনত্বের দৃষ্টান্ত স্থাপন এবং সম্ভাবনা উন্মোচন করেছে। যার মাধ্যমে কানাডা বনজ শিল্পকে কাজে লাগানোর নতুন সুযোগ খুঁজে বের করছে।
ইত্তেফাক/এএন