টাইগারদের প্রথম উইকেটের পতন

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক জস বাটলার।

ধীরগতির ব্যাটিং শুরু করলেও ইনিংস ৭ম ওভারেই উইকেট হারায় টাইগাররা। ওয়াকসের বলে ক্যাচ আউট হন আগের ম্যাচে সেঞ্চুরি করা ইমরুল কায়েস।  উইলির হাতে ধরা পড়ার আগে ১৮ বলে ১১ রান করেন তিনি। 

 

বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন।