৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনে ভেড়ামারা উপজেলাতে নৌকার প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু জয়ী হয়েছে।
ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাতেমা খাতুন জানান, আওয়ামী লীগের প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু ৩৬ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আলিম স্বপন পেয়েছেন ৩৪ হাজার ৫৭ ভোট।
আরো পড়ুন: শেওড়াপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
অপর চেয়ারম্যান প্রার্থী শাহাজাহান আলী পেয়েছেন ১০ হাজার ৩৩৮ ভোট, শামছুল হক পেয়েছেন ৩৪৮ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে জয়ী হয়েছেন বুলবুল হাসান। তার প্রাপ্ত ভোট ২০ হাজার ২৬৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে জয়ী হয়েছেন ইন্দোনিশিয়া সিটু। তার প্রাপ্ত ভোট ৪৮ হাজার ৭৬২।
ইত্তেফাক/অনি