সুন্দরগঞ্জে জোড়া লাগানো নবজাতক ২টি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সম্প্রতি জম্ম নেয়া জোড়া লাগানো জমজ কন্যা নবজাতক ২টিকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
তারা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২১১ নং ওয়ার্ডের ৬ নং বেডে শিশু সর্জারি বিভাগের সহযোগি অধ্যাপক  ডা. শাহ নুর ইসলামের তত্ত্বাবধানে আছেন বলে জানান তাদের পিতা রাজু মিয়া। 
 
গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, গাইবান্ধা আধুনিক হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের সহযোগিতায় জোড়া লাগানো জমজ কন্যা নবজাতকটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
 
তিনি আরো জানান, দুটি নবজাতকের পৃথক সব অঙ্গ প্রত্যঙ্গ থাকলেও একটি শিশুর প্রসাব-পায়খানার রাস্তা আছে। সেজন্য তাদের একটি জটিল অপারেশনের মাধ্যমে পৃথক করতে হবে। যা একমাত্র ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধানেই করা সম্ভব। সেজন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক দুটিকে রেফার্ড করা হয়েছে। 
 
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাঁশদহ গ্রামের কৃষক রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে কোমরের কাছে জোড়া লাগানো এই জমজ কন্যা নবজাতক ২টিকে জন্ম দেন। গ্রাম্য দাঈয়ের মাধ্যমে স্বাভাবিকভাবে জন্ম নেয়া এই নবজাতক ২টি এখনও সুস্থ ও স্বাভাবিক আছে। জোরা লাগানো শিশুর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলেও শুধুমাত্র ডানদিকের শিশুটির প্রসাব-পায়খানার রাস্তা আছে। অন্য শিশুটির এ দুটি অঙ্গ নেই। জন্মের পরে এখন পর্যন্ত শিশু দুটিই স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছে এবং প্রসব-পায়খানাও ঠিকমত অব্যাহত রেখেছে। রাজু মিয়ার শাহজান নামে একটি ৪ বছরের পুত্র আছে।